Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গণপরিবহন শ্রমিকদের ত্রাণ বিতরণ

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৬:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গণপরিবহন শ্রমিকদের ত্রাণ বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১২’টায় থানার সামনে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুকের নেতৃত্বে পলিশ সদস্যরা ৫০ জন পরিবহন শ্রমিকের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, সহকারী উপপরিদর্শক মো. মোমেন আলম, আনিছুল হক প্রমুখ। 


উল্লেখ্য গত বুধবার গণপরিবহনের শ্রমিকরা পরিবহন চলাচলের ব্যবস্থা বা ত্রাণ পাওয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে রাখে। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক শ্রমিকদের ত্রাণ দেওয়ার আশ্বাস দেয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন