Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সাহাজদ্দিন সমাজ কল্যাণের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:৫৯ পিএম

রূপগঞ্জে সাহাজদ্দিন সমাজ কল্যাণের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে দেওয়ান সাহাউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার কাঞ্চন পৌরসভার রানীপুরা, কেরাব, চৌধুরীপাড়া, মতিভিটা, কৃষ্ণনগর, এলাকার ৫ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ফাউন্ডেশনের সভাপতি ইটালী প্রবাসী দেওয়ান মো. জাকির হোসেন এ আর্থিক সহায়তা প্রদান করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর জামাল হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা দেওয়ান আজহার, দেওয়ান কামাল হোসেন, দেওয়ান মোস্তফা, শিল্পী আক্তার প্রমুখ। 

 

এসময় দেওয়ান সাহাউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান মো. জাকির হোসেন বলেন, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বহুমানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। দেশের এই ক্রান্তিকালে আমার এলাকার কর্মহীন অসহায় মানুষের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি।  

 

তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ করে বলেন, আপনারা কেউ বিনা কারণে ঘর থেকে বের হবেন না। কিছুক্ষণ পর পর ২০ সেকেন্ড সময় ধরে হাত ধৌত করবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন। মুখে মাস্ক ব্যবহার করবেন। যেকোন সমস্যায় আপনারা আমাকে ডাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। 

 

পর্যায়ক্রমে কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান দেওয়ান মো. জাকির হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন