সোনারগাঁয়ে ১৬২টি পরিবারের মাঝে এমপি খোকার খাদ্য উপহার
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ১৬২ টি লকডাউন পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে স্বেচ্ছাসেবকরা ওই পরিবারগুলোকে সাংসদের পক্ষে এ খাদ্য উপহার পৌঁছে দেন। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হোম কোয়ারান্টাইনে থাকা করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যের খোঁজ নেন সাংসদ খোকা।
একাজে স্বেচ্ছাসেবক ছিলেন, সানাউল্লাহ বেপারী, গোলজার হোসেন, আলি আকবর, ফারুক হোসেন।
তাছাড়াও জামপুর ইউনিয়নের ৪ ,৫ ও ৬ নং ওয়ার্ডে সাংসদ লিয়াকত হোসেন খোকার পক্ষে ১ হাজার ২৬০ টি উপহার সামগ্রী হতদরিদ্র পরিবারের মাঝে বুঝিয়ে দেন জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, নারী নেত্রী জাহানারা আক্তার ও ফজলুল হক মাস্টার।


