Logo
Logo
×

নগরের বাইরে

ক্রমাগতভাবে বাড়ছে সোনারগাঁয়ে করোনা রোগী, নতুন আক্রান্ত ৮

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৯:১২ পিএম

ক্রমাগতভাবে বাড়ছে সোনারগাঁয়ে করোনা রোগী, নতুন আক্রান্ত ৮
Swapno

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে ক্রমাগতভাবে বেড়ে চলছে করোনা রোগী। বুধবার (২৯ এপ্রিল) সকালে নতুন করে আরো ৮ রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর  সংখ্যা  বেড়ে ২৯ জন। এর মধ্যে ২ জন মারা গেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা।

 

দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সোনারগাঁয়ে আতংক ছড়িয়ে পড়িয়েছে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরী পাড়া এলাকায় করোনা রোগীর সংখ্যা ৭। এছাড়াও  একই ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামে একজন করোনা রোগী সনাক্ত হয়। নতুন করে বৈদ্যেরবাজার ইউনিয়নে আরো একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নে করোনা রোগীর সংখ্যা ৮ । এছাড়াও  মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় আরো একজনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

 

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের তথ্যে সোনারগাঁয়ে নতুন  করোনা রোগীর আক্রান্তের সংখ্যা উল্লেখ করা হয়েছে ৮। উপজেলা প্রশাসনের তথ্যে তা ৭। এ হিসেবের গরমিল লক্ষ্য করা গেছে।

 

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী সোনারগাঁওয়ে মৃতসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯।

 

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, শম্ভুপুরা  ইউনিয়নে নতুন রোগীর সংখ্যা ৬ জন। বৈদ্যেরবাজার ইউনিয়নে আরো একজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। তিনি জানান, সোনারগাঁয়ে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সচেতন না হওয়ার কারণে এ করোনা ছড়িয়ে পড়ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন