ভাসমান, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো সেনাবাহিনী
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৯:১১ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ের কাচঁপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পাশের ভাসমান ৫০টি পরিবারকে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাসামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এলএলআরএস ব্যাটালিয়নের মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ভাসমান পরিবারে ত্রাণ বিতরণে কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করেন।


