স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহামারি করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ থেকেও আড়াইহাজারের এসে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করার আড়াইহাজার বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা, তাঁর স্যস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আড়াইহাজার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে মাহমুদুর রহমান সুমন বলেন, দলের হাইকমান্ডের পক্ষ থেকে সকল প্রকাশ মিটিং মিছিল গনজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রুহুল কবির রিজভী বলেছেন কোন নেতাকর্মীদের জমায়েত করা যাবে না। শুধুমাত্র যারা ত্রাণের কাজে সহযোগিতা করবে এবং যাদেরকে ত্রাণ দেওয়া হবে শুধুমাত্র তারাই উপস্থিত থাকবে। নেতাকর্মীদের কোন জমায়েত করা যাবে না। এটি কোন দলীয় কর্মসূচি না।
বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী'র কথা অনুসারে ছোট্ট পরিসরে অসহায়দের মাঝে খাদ্য ও নগদ বিতরণ করা হয়। সুতরাং এটি নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নাই। দেশের ক্রান্তিকালে সকলের উচিৎ অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো ও তাদের সহযোুগতা করা।
প্রসঙ্গত, গত রোববার সকালে (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আড়াইহাজারে নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সহসভাপতি ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেন। পরে দুপুর থেকে তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


