বারদী ইউনিয়নের মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা লায়ন বাবুল
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৮:২৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ জেলাকে ইতিমধ্যে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় মানুষ।
বর্তমান এই চলমান সংকটে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে মানবতার ফেরিওয়ালার মতো এসে দাঁড়িয়েছেন এফবিসিসিআইর সাধারণ সদস্য, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সম্পাদক, আওয়ামী লীগ নেতা ও সোনারগাঁ ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. মাহবুবুর রহমান বাবুল।
প্রায় দেড় মাস যাবৎ গরীব হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের কাজ কর্ম নেই। বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দী হয়ে পড়েছে নিম্ন আয়ের অসহায় হতদরিদ্র মানুষ। বিশেষ করে গ্রামের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতি সোনারগাঁও ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন লায়ন বাবলি। তিনি নিম্ন আয়ের অসহায় গরীব চার হাজার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।
বারদী ইউনিয়নের চার হাজার পরিবারের জন্য চাল, ডাল, আলু, পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রস্তুত করেছেন। ইতিমধ্যে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দীর্ঘ এক মাস যাবৎ বারদী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া, মহল্লা নিম্ন আয়ের হতদরিদ্রের এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সমাজের মধ্যবিত্ত পরিবারগুলা সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করছে। ছোট খাটো ব্যবসায়ীরা ব্যবসা বা দোকান বন্ধ হয়ে যাওয়ার কারণে একদম কর্মহীন হয়ে পড়েছে। অসহায়ের মত লোক লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারছে না। এ ধরনের পরিবারকে খুঁজে খুঁজে গোপনে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন লায়ন বাবুল। বর্তমান পরিস্থিতিতে লায়ন বাবুলের এ কার্যক্রম চলমান রয়েছে।
নোবেল করোনাভাইরাসের শুরুতেই সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও হাটবাজার ঘুরে ঘুরে সাধারণ মাুুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন লায়ন মাহবুবুর রহমান বাবুল। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাধারণ মানুষের হাত পরিষ্কার করান এবং হাত ধোয়ার সাবান বিতরণ করেন তিনি।


