Logo
Logo
×

নগরের বাইরে

মেয়র আইভীর হস্তক্ষেপে মদনগঞ্জে বসুন্ধরার ত্রাণসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৬:২০ পিএম

মেয়র আইভীর হস্তক্ষেপে মদনগঞ্জে বসুন্ধরার ত্রাণসামগ্রী বিতরণ
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ প্রভাবে সৃষ্ট কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা কর্তৃপক্ষ।

 

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ এলাকায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


ত্রাণসামগ্রী বিতরণ কালে বন্দর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন বলেন, দুর্যোগ দূর করার জন্য সরকারের একার পক্ষে সম্ভব নয়। এখানে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে। তাই বসুন্ধরা কর্তৃপক্ষ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা এই মহতি উদ্যোগের জন্য বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 

বসুন্ধরা কর্তৃপক্ষের ত্রাণ বিতরণকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর বলেন, দেশে লকডাউন থাকার কারণে অসহায় মানুষদের চাওয়া পাওয়া অনেক বেরে গেছে। নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হস্তক্ষেপে বসুন্ধরা কর্তৃপক্ষ ব্যাপক পরিসরে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে। এ জন্য আমি মদনগঞ্জবাসীর পক্ষ থেকে  মেয়র আইভী ও বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজ বসুন্ধরা কর্তৃপক্ষ ১৯ নং ওয়ার্ডের প্রায় ১২টি জামে মজিদ কমিটির কাছে ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এ ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউল নওশাদ তার নিজ এলাকা দড়ি-সোনাকান্দায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

 

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বিআইসিএল. মদনগঞ্জ প্লান্ট প্রধান কে.এম. মোসফেকুল আলম, মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) এম.জেড হোসেন আরজু, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থায়ন) মোহাম্মদ মঞ্জুরুল আহসান, উপ-প্রধান প্রকৌশলী এ.এইচ.এম রায়হানুল হক, মদনগঞ্জ ফাঁড়ি ইনর্চাজ সৈয়দ মিজানুরসহ মদনগঞ্জের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতৃবৃন্দ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন