Logo
Logo
×

নগরের বাইরে

ইঞ্জিনিয়ার মাসুমের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন পেল রমজানের উপহার

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০২:০২ পিএম

ইঞ্জিনিয়ার মাসুমের উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন পেল রমজানের উপহার
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ের স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে  ইউনিয়নের প্রায় সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে রমজানের উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। 


মঙ্গলবার দিনব্যাপী মাওলানা কামাল হোসাইন ও মুফতি সাইদুর রহমানের নেতৃত্বে মসজিদে মসজিদে পৌঁছে দেয়া হয় এসব উপহার সামগ্রী।

বিতরণের কাজে দায়িত্বপ্রাপ্ত আনন্দ শিপইয়ার্ডের মসজিদের ইমাম মাওলানা কামাল হোসাইন বলেন, সোনারগাঁ উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে আমরা পিরোজপুর ইউনিয়নের ১২৭ জন ঈমাম ও মোয়াজ্জেমকে এই খাদ্য সামগ্রী গ্রামে গ্রামে  মসজিদে মসজিদে পৌঁছে দিচ্ছি। এর মধ্যে আছে চাউল,  ডাল, আলু, লবন, সাবান, তেল, পিয়াজ, বিস্কুট।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন