Logo
Logo
×

নগরের বাইরে

মোস্তফা কামালের ইফতার সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:০৮ পিএম

মোস্তফা কামালের ইফতার সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নির্দেশনায় বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি  আলহাজ্ব মোস্তফা কামাল ৩য় বারের মত তার নিজ এলাকা রামারবাগ ও লালখা গ্রামবাসীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। 


বিতরণকৃত এসব সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি বুট। 
এ সময় মোস্তফা কামাল বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের সেবা মানুষকেই করতে হবে। যাদের সামর্থ্য আছে তাদেরকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। জনগনকে সচেতনতার পাশাপাশি সহযোগীতা করতে পারলে বাংলাদেশে করোনা ততোটা প্রভাব ফেলতে পারবে না। 


প্রসঙ্গত, মোস্তফা কামাল আ’লীগের একজন নেতা। এছাড়াও তিনি ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক। অপরদিকে তিনি একজন শিল্পপতি। ফতুল্লার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ ও মহামারি করোনার দুযোর্গ পরিস্থিতিতে তিনি তার সাধ্যমতো মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। তার এই কর্মকান্ড বিভিন্ন মহলে তার প্রসংশা করেছেন।


এর আগে ২৫ এপ্রিল (শনিবার) সকালে মোস্তফা কামাল বন্দরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে খেয়াঘাটের মাঝি ও আমিরাবাদ গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ১৪ এপ্রিল (মঙ্গলবার) এ কে এম শামীম ওসমান সাহেবের দেয়া উপহার সামগ্রী তিনি নিজ বেবস্থাপনায় ৯ নং ওয়ার্ড বাসির মধ্যে বিতরণ করেন। ৮ এপ্রিল (বুধবার) রাতের আধারে মোস্তফা কামাল রামারবাগ ও লালখা গ্রাম বাসির মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন