Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয় অসহায় মানুষের সহায় ইঞ্জিনিয়ার মাসুম

Icon

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:০২ পিএম

সোনারগাঁয় অসহায় মানুষের সহায় ইঞ্জিনিয়ার মাসুম
Swapno

সোনারগাঁও প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য-শুধু একটু সহানূভূতি মানুষ কি পেতে পারে না’। এই প্রত্যয় নিয়ে করোনা ভাইরাস সংক্রমণে যখন গোটা বিশ্ব স্তব্ধ, একের পর এক দেশ মৃত্যুপুরী ঠিক সেই মুহুতের মধ্যেও গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কিছু করার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলার গর্ব সেরা চেয়ারম্যার ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


জানাগেছে, করোনা আতঙ্কে যেন থমথমে সোনারগাঁও। সরকারের আহবানে চলছে অঘোষিত লকডাউন। করোনা পরিস্থিতিতে গৃহবন্ধি হয়ে পড়েছেন নিম্ম আয়ের মানুষ। বেচে থাকার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন খাবারের। 


দিনমজুর ও শ্রমিক শ্রেণির এসব মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় ফুরিয়ে এসেছে বাড়িতে থাকা খাবার। এমন পরিস্থিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছেন এ যেন এক অন্যরকম চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


করোনা প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশে থেকে নিরবিচ্ছিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন ইঞ্জি:মাসুম। এমনকি তিনি প্রয়োজনে নিজের স্বয়-সম্পত্তি বিক্রি করে তাদের পাশে থাকার জন্য আরো দৃঢ় প্রত্যায় করেন।


সোনারগাঁও উপজেলায় প্রায় চার লক্ষাধিক মানুষ গৃহবন্ধি ও কর্মহীন হয়ে পড়ে। ঠিক এই সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিরলস ভাবে দলীয় ও ব্যত্তিগত ভাবে ত্রান সমাগ্রী বিতরন করে যাচ্ছেন।


নেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে উপজেলা পিরোজপুর ইউনিয়নের অলি গলি কিংবা সাধারণত মানুষের ঘরে ঘরে ছুটছেন তিনি। পিরোজপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিমদের ১২৭ পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করেন চেয়ারম্যান মাসুম।


সোমবার (২৭ এপ্রিল) সকালে ভাটিবন্দর মাদ্রসার শিক্ষক মাওলানা মো. কামাল হোসেনের কাছে এ উপহার সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এদিকে একই দিনে মেঘনা পিরোজপুর ইউনিয়ন ৫ গ্রামের গঙ্গানগর,ছয়হিস্যা,আষাঢ়ীয়ার চর,নাগেরগাঁও, মৃদাকান্দি এলাকার ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন। এরই ধারাবাহিকতায় ৭০ জন তৃতীয় লিঙ্গ সম্প্রদায় ও পিরোজপুর ইউনিয়নের ২৫০ জন প্রতিবন্ধীদের অর্থ ও ত্রাণ সামগ্রী দেয়া হয়। 


এ সময় হিজড়াদের মাঝে নগদ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। করোনা পরিস্থিতির কারণে হতদ্ররিদ্র, ভিক্ষুক, রিক্সা ভ্যান/অটোচালকসহ দিন মজুর শ্রেনীর মানুষ যাদের প্রতিদিন কর্মসংস্থান না হলে না খেয়ে থাকতে হয় তাদের সহযোগিতার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখবো। এদিকে প্রতিটি মানুষের, প্রত্যেকটি পেশাজীবীর, প্রতিটি সুশীল সমাজের মাঝে এরই ধরাবাহিকতায় ত্রান সামগ্রী  বিতরন করে থাকেন।


সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশনা শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে আমরা অবহেলিত পিরোজপুর ইউনিয়নের দুঃখী মানুষের পাশে আছি এবং থাকব। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় গরীব দুঃখি মানুষের পাশে থেকে তাদের সেবা করবো। 


এমনকি তিনি প্রয়োজনে নিজের স্বয়-সম্পত্তি বিক্রি করে তাদের পাশে থাকার জন্য আরো দৃঢ় প্রত্যয় করেন। মৃত্যুর আগ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখব। কোনো মানুষ যেন না খেয়ে থাকে, আমার সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন