রোজাদার সেজে র্যাবের সাথে মাদক ব্যবসায়ীর ইফতার, অতঃপর.........
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৪:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার : রোজাদার সেজে চেকপোস্টে র্যাব সদস্যদের সাথে একসাথে ইফতার করেও নিজেকে আড়াল করতে পারেনি এক কুখ্যাত মাদক ডিলার। ইফতার শেষে পালানোর চেষ্টা করে ইঁদুর-বিড়াল খেলায় ধরা পড়লো ছদ্মবেশি মাদক ডিলার সুমন মিয়া (২৬)।
চাঞ্চল্যকর এই ঘটনা রোববার (২৬ এপ্রিল) রাত ৯ টার দিকে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট এর সামনে ঘটেছে। গ্রেফতারকৃত সুমন মিয়ার বাড়ি রূপগঞ্জের মাছিমপুর এলাকায়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন গণমাধ্যমকে জানান, র্যাব সদস্যদের কাছে গোপন তথ্য ছিল একটি প্রাইভেট কার আসছে। সেই প্রাইভেট কারে রয়েছে বিপুল ফেন্সিডিল। সেই অনুযায়ী কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানো হলো তিন-চারটি গাড়ি।
র্যাব সদস্যদের কাছে যা ছিল তা দিয়ে নিজেরা ও গাড়ির ড্রাইভারদের ইফতারি করায়। এই সময় ফেন্সিডিল পাচারকারী ব্যক্তিও ছিলেন একটি পিকআপ ভ্যানের ড্রাইভার তাকেও ইফতারি করায় র্যাব। তাঁরা জানতেই পারেনি একসাথে বসে ইফতার করা সেই ব্যক্তি কুখ্যাত মাদক ব্যবসায়ী।
বেশ দেখে মনেই হয়নি, উনি রাস্তায় প্রাইভেটকার চেঞ্জ করে পিকআপ নিয়ে র্যাব সদস্যদের ফাঁকি দেয়ার চেষ্টা করেছেন। ইফতার শেষে চেকপোস্ট অতিক্রম করলে এডভ্যান্স টিম তাকে পাকড়াও করার চেষ্টা করে। পরে সে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিধিবাম।
র্যাবের চোখ ফাঁকি দিতে পারেনি সেই ছদ্মবেশি মাদক ডিলার। র্যাব সদস্যরা ঠিকই তাকে গ্রেফতার করে। পরে সে পিকআপ ভ্যান থেকে একেক করে ২০০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এই মাদক সে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে র্যার-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সুমন মিয়ারকে গ্রেফতার করা হয়।
র্যাবের চেকপোস্ট দেখে সে রাস্তায় পিকআপ রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রাস্তার পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার সুমন মিয়া দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং পিকআপ যোগে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন জানান, তথ্য ছিল প্রাইভেট কারে কিছু মাদক আসবে, সেই অনুযায়ী কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানো হলো তিন-চারটি গাড়ি। আমাদের কাছে যা ছিল তা দিয়ে নিজেরা ও গাড়ির ড্রাইভারদের ইফতারি করালাম। এই ব্যক্তিও ছিলেন একটি পিকআপ ভ্যানের ড্রাইভার তাকেও ইফতারি করিয়েছি।
জানা ছিল না ইনিই আমাদের সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী, বেশ দেখে মনেই হয়নি, উনি রাস্তায় প্রাইভেটকার চেঞ্জ করে পিকআপ নিয়ে আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন। ইফতার শেষে চেকপোস্ট অতিক্রম করলে এডভ্যান্স টিম তাকে পাকড়াও করার চেষ্টা করে।
পরে সে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে সে পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল বের করে দেয়। এই মাদক সে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধেএ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানায় র্যাব।


