Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর হান্নান সরকারের উদ্যোগে মশক নিধন অভিযান 

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:১৮ পিএম

কাউন্সিলর হান্নান সরকারের উদ্যোগে মশক নিধন অভিযান 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : করোনা পরিস্থিতি নাসিক’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের উদ্যোগে ডেঙ্গু সংক্রমণ রোধে ওয়ার্ডবাসীকে মশার উপদ্রব থেকে বাচাঁতে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। 

 

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ২১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিতে-গলিতে পরিচ্ছন্ন কর্মী দিয়ে ফগার ম্যাশিনের মাধ্যমে এ মশার ঔষধ স্প্রে করা হয়।

 

এ সময় কাউন্সিলর হান্নান সরকার বলেন, করোনা ভাইরাসের প্রার্দুভাব যত্রতত্র ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির আলোকে সুস্থ্য ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের সচেতন হতে হবে। চারিদিকে মশার উপদ্রব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মশার বংশ বিস্তার রোধে মশার ঔষধ স্প্রে করা হচ্ছে। বাড়ি অঙ্গিনায় যাতে মশা বংশ বিস্তার করতে না পারে সেজন্য নিজেদের সচেতন হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা ডেঙ্গু মশার প্রার্দূভাব প্রতিরোধ করতে পারব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন