ভ্রাম্যমাণ মানুষের হাতে সেহরীর খাবার দিল ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:০৭ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফ্রেন্ডস সার্কেল ফতুল্লা মানেই মানুষের সেবায় ঝাপিয়ে পড়া একটি সংগঠনের নাম। জন্মের পর থেকেই বিপদে পড়া মানুষজনের সাহায্যে এগিয়ে আসাই এ সংগঠনের মূলমন্ত্র। তাই ভয়াবহ করোনা সংকটের প্রথম থেকেই সংগঠনের সদস্যরা বিভিন্ন কার্যকলাপ চালিয়ে আসছে। এর মধ্যে মানুষকে সচেতন করা, বিপদগ্রস্ত কর্মহীন পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দিয়ে সহযোহিতা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় মাহে রমজানের শুরুর হওয়ার শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে প্রথম সেহরীতে ছিন্নমূল ও ভ্রাম্যমাণ মানুষের মাঝে রান্না করা খাদ্যের প্যাকেট ও বোতলজাত পানি বিতরণ করেন।
সংগঠনের উপদেষ্টা ও থানা আওয়ামীলীগ নেতা হাজী মো. গিয়াসউদ্দিন এবং আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন’র নির্দেশনায়, সংগঠনের শুভাকাঙ্খির অনুদানে এ সকল কর্মসূচী পালিত হচ্ছে।
ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লার’র সভাপতি লুৎফর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম এবং অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাদলসহ স্বেচ্ছাসেবীগণ ফতুল্লা শিবু মার্কেট থেকে শুরু করে গ্রেজের সিকিউরিটি গার্ড, রিক্সা চালক, চাষাঢ়া রেলস্টেশ, নারায়ণগঞ্জ রেলস্টেশন, লঞ্চ টার্মিনালে ঘুমন্ত ছিন্নমূল মানুষ, দিগবাবুর বাজারে আগত সবজিবাহী পরিবহণ শ্রমিক, স্কুল কলেজের সিকিউরিটি গার্ড, রাস্তায় টহলরত পুলিশ সদস্যসহ কিছু ভ্রাম্যমাণ মানুষ এবং পরিশেষে ফতুল্লা মডেল থানার স্টাফদের মধ্যে ২৫০ প্যাকেট খাদ্য ও পানির বোতল বিতরণ করেন।


