Logo
Logo
×

নগরের বাইরে

নাসিকের ৬নং ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় মামলা, এলাকায় ক্ষোভ

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:০৩ পিএম

নাসিকের ৬নং ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় মামলা, এলাকায় ক্ষোভ
Swapno

সিদ্ধিরগঞ্জর (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে নাসিকের ৬নং ওয়ার্ডের এসও রোডে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন রাবার বুলেট বিদ্ধসহ ২০জন আহত হওয়ার ঘটনায় এক পক্ষ থানায় মামলা দায়ের করেছেন।

 

আশ্রাফ উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত হিসেবে আরোও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। 

 

এই মামলা ঘিরে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়। ঢালাওভাবে মামলায় আসামি করায় তেল ব্যবসায়ী আশ্রাফের উপর ক্ষুব্দ হয়ে উঠছেন এলাকার সাধারণ মানুষও। এ নিয়ে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন সচেতনএলাকাবাসী। এদিকে শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


 
মামলায় আশ্রাফ অভিযোগ করেন তাকে হত্যা চেষ্টার জন্য তার অফিসে হামলা করা হয়েছে। এবং অফিসের ভেতর প্রবেশ করে ম্যানেজারকে মারধর করে ক্যাশে থাকা  ১৫ লাখ ৭৫ হাজার ১৭৫ টাকা নিয়ে গেছে।

আশ্রাফের মামলায় আসামী যারা
মামলার আসামি করা হয়েছে, সিরাজুল ইসলাম মন্ডল (৪৮) পিতা-মৃত: লাল মিয়া, আবুল কালাম (৫৫) পিতা- ফজলুর রহমান ভুইয়া, মাহবুব উর রহমান (৪২) পিতা-মৃত: লাল মিয়া, জাহিদুল ইসলাম (২৬) পিতা-সিরাজুল ইসলাম মন্ডল, কুট্টি (৪৫) পিতা হেদায়েত উল্লাহ, সেলিম মজুমদার (৩৮) পিতা-মোহাম্মদ আলী, সুমন (২৮) ও তার ভাই ইমন (৩০) পিতা-মজিবুর রহমান, সোহেল (৩৮) পিতা-মৃত আউয়াল, আলমগীর (৩৭) পিতা-আবুল কাশেম, বাক্কু (৪২) পিতা-মৃত সালাউদ্দিন, রনি (৩২) পিতা-শাজাহান সাজু, মোহাম্মদ আলী (৩৮) পিতা-ফকির মোহাম্মদ, ফারুক (৩৫) পিতা-কানা ইব্রাহিম, সালাম (৩২) পিতা-আবু তাহের, নিহাল (২৬) পিতা-মিলন, পায়েল (২৭) পিতা-আবুল কালাম, কসাই বাবু (৩২) পিতা-হাবিবুল্লাহ কসাই, সালাউদ্দিন (৩৪) পিতা-হাসেম, রুবেল (৩৪) পিতা-তেনা মালেক, শফিকুল ইসলাম চেও (৩০) পিতা-মৃত মমিন ঘটক, রাসেল (৩৪) পিতা- মৃত আব্দুর রাজ্জাক, হৃদয় (২৮) পিতা-খলিমুল্লা, রিফাত (২৯) পিতা বসির, আনোয়ার হোসেন (৪২) পিতা- মৃত মোহাম্মদ আলী, মাসুম (৩০) পিতা-দেলোয়ার, সম্রাট (২০) পিতা-কালাম শিকদার ও ফিরোজ (২৮) পিতা-আব্দুল কাদির। এছাড়া মামলায় অজ্ঞাত হিসেবে আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

 


বৃহস্পতিবার বিকালে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের লোকজন এসওরোড খেঁজুরতলা এলাকায় ত্রাণ দেয়া সময় তেল ব্যবসায়ি আশ্রাফ উদ্দিনের লোকজন হামলা করলে এর সূত্রধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড শর্টগানের গুলি করে। এতে ৭ জন রাবার বুলেট বিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

 

এলকাবাসী অভিযোগ করেন, এর আগেও আশ্রাফ বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা করে পুলিশ দিয়ে হয়রানী করেছে এবং করছেন। এলাকাবাসীর কাছে সে মামলাবাজ আশ্রাফ হিসেবেও পরিচিত। আশ্রাফের সাথে বর্তমান সময়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজের অনেক বেশি সু-সম্পর্ক থাকায় আশ্রাফ পুলিশ দিয়ে যাকে তাকে হয়রানী করছে বলে এলাকাবাসীর অভিযোগ।

 

গত ১৯ মার্চ রাত সাড়ে ১০টার দিকে এসও রোড মেঘনা ডিপো সংলগ্ন স্থানে শত শত মানুষের সামনে মানসিক প্রতিবন্ধী মাসুমকে মারধর করে আশ্রাফ। এসময় মাসুমের বাবা দেলোয়ার মারার কারণ জানতে চাইলে আশ্রাফ তাকেও মারধর করে। এক পর্যায়ে মাসুম ও তার বাবাকে মারধর করে অফিসে নিয়ে আটকে রাখে আশ্রাফ। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশের সামনেও প্রতিবন্ধী মাসুম ও তার বাবাকে মারতে থাকে আশ্রাফ ও তার লোকজন। 

 

মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় পুরো এসও, মন্ডলপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মাসুমকে রক্ষায় এলাকার স্থানীয় লোকজন এগিয়ে গেলে আশরাফ তার অফিসে হামলা করার নাটক সাজায়। এবং সিরাজ মন্ডলের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এসও এলাকার একাধিক বাসিন্দা জানান, পুরো এলাকার সবাই  জানে আশ্রাফ উদ্দিন’র অপকর্মের কথা, কেউ বলার সাহস পাননা। চাইয়া চাইয়া দেখলাম মানসিক প্রতিবন্ধী ভালো করে কথা বলতে পারে না তাকে প্রথমে রিক্সা থেকে লাত্থি, পরে ধীরে ধীরে চড়, থাপ্পড়, কিল, ঘুষা। পরে এলোপাথারি মারল। তার বাবা দেলোয়ার সবার সামনে জিজ্ঞেস করেন কেন মারছেন আমার ছেলেকে ? জবাব না দিয়ে তাকেও উল্টো মারধর করল। আমরা সবাই চেয়ে চেয়ে দেখলাম। ঘটনাস্থলে পুলিশ আসল, এসে বাপ-বেটার ছবি তুলেছে আর আশরাফ দলবল নিয়ে তাদের মারছে। কিছুই বললনা পুলিশ।

 

এলাকাবাসী জানায়, একসময় বিএনপি নেতা পুলিশ সামছুলের মাথায় ছাতা ধরে বেড়াতো আশরাফ উদ্দিন। পুলিশ সামছুলের পিছনে পিছনে ঘুরতো। পুলিশ সামছুলের সাথে কথা বললে আশরাফের অতীত ইতিহাস জানা যাবে। বিএনপি ক্ষমতায় থাকার সময় যুবদলের কর্মী হিসেবেই সে পরিচিত ছিল। বিএনপির পতনের পর আশরাফ যুবলীগ নেতা মতির দলে যোগ দেয়। মতির সাথে দীর্ঘদিন ধরে চলতে গিয়ে নিজেকে কথিত যুবলীগ নেতা পরিচয় দিতে শুরু করে। অথচ যুবলীগে তার কোন পদ-পদবী নাই। কথায় বলে ‘গায়ে মানে না আপনি মোড়ল’।


এলাকাবাসী আরও জানায়, আশ্রাফ উদ্দিন বাহিনীর সদস্যরা হচ্ছেন, নাছিরের ছেলে ইফতি, মোতালিবের ছেলে মনোয়ার হোসেন মুন্না, তাওলাদ হোসেনের ছেলে মাঈনুদ্দিন সানি, ইউনুসের ছেলে নাজির মিয়া, চান মিয়ার ছেলে জাহিদুল, সামসুদ্দিনের ছেলে কাউন্সিলর মতির ড্রাইভার আক্তার, রহিম উদ্দিনের ছেলে আরিফ মিয়া, শুক্কুর মিয়ার ছেলে সোহেল, সহিদুল্লাহর ছেলে মাজহারুল ইসলাম সুমন, মৃত তমুজদ্দিনের ছেলে খোরশেদ, মৃত ফালুর ছেলে মহসিন, মৃত করিমের ছেলে পানি আক্তার। এই বাহিনীর সদস্যরা এলাকায় নানা অপকর্ম করে বেড়ায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন