মেঘনা শিল্প নগরী স্কুলের ২০০০ ব্যাচের ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:০১ পিএম
সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : করোনার প্রকোপে অনাহারে মানবেতর জীবনযাপন করছে নিঃস্ব, অসহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী জুয়েল রানা ও আয়েশা সিদ্দীকা শিখাসহ বন্ধুরা।
শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে ঝাউচর, প্রতাপনগর,কাদিরগঞ্জ, গংগানগর,ইসলামপুরসহ ৫টি গ্রামের ৫ শতাধিক অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবী মানুষের মাঝে চাল, ডাল, তৈল, আলু, সাবান সহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ তারা। করেন তরুণ উদীয়মান ব্যাবসায়ী মোঃ জুয়েল রানাসহ ব্যাচের সকল বন্ধুরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ওচয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা হাজি শাহীন আলম, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম রেজা।
২০০০ ব্যাচের শিক্ষার্থী মোঃ জুয়েল রানা বলেন, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি আকার ধারণ করেছে। একটি অনুরোধ দয়া করে কেউ গরিব-দুঃখী মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে যার যা সুযোগ ও সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে ওদের মধ্যে একটু হলেও হাসি ফুটাতে। মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা এই সীমিত প্রচেষ্টা পরিস্থিতির আমূল পরিবর্তন করবে না। তবু গরিব-দুঃখী মানুষ যাতে না খেয়ে আতঙ্কে মারা না যায়, আমাদের এই সীমিত প্রচেষ্টা চলমান থাকবে।


