সিদ্ধিরগঞ্জে অরবিট সমাজ কল্যাণ সংস্থার ইফতারসামগ্রী বিতরণ
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:৫৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দী হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন অরবিট সমাজ কল্যাণ সংস্থা।
শনিবার (২৫ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জ বাতানপাড়া (ক্যানেলপাড়) ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ (রাসেল)'র উদ্যােগে ১৫০টি পরিবারের মধ্যে এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আবুল কালাম আজাদ রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশন মোতাবেক পবিত্র রমজান মাসের প্রথম দিনে ১৫০ টি পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করছি। আগামিকাল আরো ১০০-১৫০ পরিবারের মাঝে বিতরণ করবো। এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রওশন আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. নওয়াব আলী, হাজী মোঃ.ওলি উল্লাহ, হাজী মো. শুক্কুর আলী, হাজী মো. মফিজুল হক, অরবিট সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান খসরু, সহসাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, মো. খলিলুর রহমান, মো. রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


