স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি মোস্তফা কামালের উদ্যোগে লক্ষ্মী নারায়ণ খেয়া ঘাটের মাঝি ও আমিরাবাদ গ্রামবাসীর মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে তিনি বন্দরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, গোল্ডন ফাইবার বোট ইয়ার্ড প্রাঙ্গণে ইফতারসামগ্রী বিতরণ করেন।
মোস্তফা কামাল আওয়ামীলীগের একজন নেতা। এছাড়াও তিনি ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক। অপরদিকে তিনি একজন শিল্পপতি। ফতুল্লার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তিনি তার সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। শনিবার সকালে মোস্তফা কামাল বন্দরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে খেয়াঘাটের মাঝি ও আমিরাবাদ গ্রামবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় মোস্তফা কামাল বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের সেবা মানুষকেই করতে হবে। যাদের সামর্থ্য আছে তাদেরকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। জনগণকে সচেতনতার পাশাপাশি সহযোগিতা করতে পারলে বাংলাদেশে করোনা ততোটা প্রভাব ফেলতে পারবে না।


