রূপগঞ্জে জেলা ছাত্র লীগের ধানকাটা অব্যাহত; কৃষকদের শ্রমিক সহায়তা
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:৩০ পিএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪): করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত সমস্যায় শ্রমিক সংকটে কৃষকরা। সবচেয়ে অবহেলিত রয়েছেন দরিদ্র কৃষকরা। এসব কারনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটা কর্মসূচী নিয়ে কৃষকের ধান ক্ষেতে নেমেছেন। অতি দরিদ্র কৃষকদের তালিকা করে তাদের ধান কেটে দিচ্ছেন তারা।
এদিকে নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফ খান সজীবের তত্ববধানে জেলার ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে শনিবার সকালে জেলার রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের পিতলগঞ্জে এক দরিদ্র কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেন তারা। এ সময় ধান কাটায় অংশ নেয় সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফাহাদ হাসান অপু,সাবেক সাংগঠনিক সম্পাদক তাহসান খান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, জুয়েল প্রমূখ। এ সময় স্থানীয় কৃষক হযরত আলী বলেন, আগে বাইরের জেলা থেকে শ্রমিকরা ধান কাটতে আসতো। এখন গণপরিবহণ বন্ধ থাকায় শ্রমিক পাচ্ছিলাম না। এর মাঝে ধান পেকে পড়ে যাচ্ছে। এ খবর শুনে জেলা ছাত্রলীগের ছেলেরা আমার ধান কেটে দিয়ে বাড়িতে তুলে দিয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ খান সজীব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কৃষকদের ধানকাটা কর্মসূচী নিয়ে মাঠে আছি। আমরা সব সময় প্রস্তুত সকল মানবিক পোগ্রামে আমরা অংশ নিতে।


