সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : করোনার প্রভাবে যখন ত্রাণ নিয়ে হুলস্থল কান্ড চলছে, ঠিক সেই মুহূর্তে ব্যতিক্রম ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শিশুদের জন্য দুধ, চিনি, চকলেট ও বিস্কুট বিতরণ করেন তিনি।
দুর্যোগের এ সময়ে সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার শিশুদেরকে স্বাভাবিক খাবারের পাশাপাশি গৃহবন্দী শিশুদের ভারতি পুষ্টি চাহিদা পূরণে এসব বিতরণ করেন তিনি।
শূন্য থেকে দুই বছরের শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দুধ লাগে। আর করোনার প্রভাবে কর্মহীন মানুষ দুধ কিনতে পারছে না। ইউএনও দুধ বিতরণ করায় দরিদ্র এ শিশুদের পিতা-মাতার আনন্দের শেষ নেই। পাশাপাশি ২ থেকে ৭ বছর শিশুদের চকলেট ও বিস্কুট দিয়ে বিতরণ করা হয়।
ইউএনও মো. সাইদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের বরাদ্দ অনুযায়ী পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৯০ টি পরিবারের মধ্যে এ খাবার পৌঁছে দেয়া হবে।


