রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা মহামারিতে রূপগঞ্জ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা শ্রমিকদলের সহসভাপতি মে. তুহিন মিয়া, জামান মিয়া প্রমুখ।


