Logo
Logo
×

নগরের বাইরে

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালেক সংসদের ইফতারসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:৪৮ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালেক সংসদের ইফতারসামগ্রী বিতরণ
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : পবিত্র মাহে রমজান উপলক্ষে মালেক সংসদের উদ্যোগে পাগলার ১০০টি দুস্থ-অসহায় পরিবারের মাঝে রমজানের ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

রমজানের প্রথম দিন শনিবার ই(২৫ এপ্রিল) সকাল ১০টায় সাংবাদিক মোখলেছুর রহমান তোতার সার্বিক ব্যবস্থাপনায় পাগলা পশ্চিম নয়ামাটি, কামালপুর, পাগলা বৈড়াগীবাড়ী, পাগলা পূর্বপাড়াসহ বিভিন্ন এলাকার নারী-পুরুষদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি, বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল হোসেন বাদল, মো.মোশাররফ হোসেন, মো. হারুন অর রশিদ প্রমুখ।

 

ইফতারসামগ্রী বিতরণকালে সোনিয়া দেওয়ান প্রীতি বলেন ‘আজ বছরের প্রথম রমজান শুরু। তার উপর করোনাভাইরাস নামক মহামারির কারণে একদিকে যেমন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, অপরদিকে খাবারের জন্য অসহায় মানুষদের হাহাকার বাড়ছে। এমন একটি বিশেষ দিনে আল্লাহ পাকের অশেষ রহমতে মালেক সংসদের পক্ষ থেকে মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে ভাল লাগছে।’

 

তিনি আরও বলেন, ‘আসলে রমজান মাস ত্যাগের মাস। আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের আশপাশের প্রতিটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন