Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জবাসীর মুখে হাসি ফোঁটাতে রফিকুল ইসলামের অনন্য উদ্যোগ

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:৩২ পিএম

রূপগঞ্জবাসীর মুখে হাসি ফোঁটাতে রফিকুল ইসলামের অনন্য উদ্যোগ
Swapno

রাসেল আহমেদ (যুগের চিন্তা ২৪) : মাহে রমজান। পূণ্যের একটি মাস। যারা রোজা রাখেন তারা সবাই চান এই মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি একটু ভাল খেতে, একটু ভাল চলতে। এদেশের ধর্মপ্রাণ মানুষগুলো রমজান আসার আগেই প্রস্তুতি নিতে থাকেন পূণ্যের মাসটি কীভাবে অতিবাহিত করবেন তারা। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। করোনা ভাইরাস পরিস্থিতি পাল্টে দিয়েছে। একমাসের উপরে ঘরবন্দী মানুষ। কাজ নেই, কর্ম নেই। অফিস আদালত সবই বন্ধ। রোজগারও সেই সঙ্গে থেমে গেছে। 

 

রোজার মাসে ভাল একটু খাবেন তাতো দূরে থাক জীবন বাঁচানোই এখন কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা গত একমাসেও একটুকরো মাংসের দেখা পাননি। অনেকেই মাংসের স্বাদ কেমন তাও ভুলে গেছেন। 

 

এমন যখন দেশের পরিস্থিতি ঠিক সেই সময়ে অনন্য উদ্যোগ নিয়ে রূপগঞ্জের মানুষের পাশে এসে দাঁড়ালেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। হঠাৎ করেই তার মনে হলো, রোজার মাসেতো মানুষ একটু ভাল খেতে চান। এবারতো সেই সুযোগ নেই বিশেষ করে হতদরিদ্র মানুষদের। কেউ হয়তো অনেক দিন ধরেই মাংসের দেখা পাচ্ছেননা। 

 

তাঁর এই ভাবনাটি কাজে লাগালেন শুক্রবার নিজ বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে ৬টি গরু জবাই করে। নিজে উপস্থিত থেকে গরীব মানুষের মাঝে বিতরণ করলেন জবাই করা গরুর মাংস। শুধু তার বাড়িতে যারা এসেছিলেন শুধু তাদের মাঝেই নয় গ্রামের বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন গরুর মাংস। তিনি চেয়েছেন রোজার মাসে তার প্রাণের এলাকার মানুষরা যাতে একটু ভাল খান। শুধু গরুর মাংসই নয় পশাপাশি পোলাও চাল, ভাতের চাল, তেল, ডাল, আটা সবকিছুই সাথে দিয়েছেন তিনি। 

 

এর আগেও করোনার কারণে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে রংধনু ও বসুন্ধরা গ্রুপ। ৩০ হাজার লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আরো ২০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। 

 

তবে শুক্রবারের উদ্যোগটা ছিলো একটু ভিন্ন রকমের। রমজান মাস উপলক্ষ্যে সাধারণ মানুষ যেনো একটু ভাল খাবার খেতে পারে সেজন্য নাওড়া এলাকায় ৬ টি গরু জবাই করা হয়। পরে ৫ হাজার লোকের মাঝে ২ কেজি গরুর গোস্ত, ২ কেজি পোলাও চাল, ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ১ লিটার তেল বিতরণ করা হয়। দু’এক দিনের মধ্যে হতদরিদ্র মানুষের মাঝে খেজুর, বেসন, ছোলা, ফলমূল বিতরণ করা হবে বলে জানানো হয়। 

 

খবর পেয়ে ৬২ বছরের মমিরুন নেছা ক্রাচে ভর করে ত্রাণ নিতে এসেছিলেন। কথা হয় তার সাথে। তিনি জানালেন,স্বামী তাজুল ইসলাম মারা গেছেন অনেক আগে। মমিরুন নেছা বলেন, বাবাগো রোজা আইছে, ঘরে খাওন নাই। সোয়ামী নাই, পোলা নাই। আমারে খাওন দেওনের কেউ নাই। আমাগো এলাকার পোলা রফিক চেয়ারম্যান আমারে গরুর গোশ, চাইল, ডাইল, তেল দিছে। রোজা রাইখ্যা হের লেইগ্যা দোয়া করমো। আল্লায় যেন আমাগো পোলারে আরো বড় বানায়।

 

১৯৮৮ সালে মারা গেছেন ত্রাণ নিতে আসা আছিয়া বেগমের স্বামী। এরপর থেকে কষ্টে দিনাতিপাত করছেন তিনি। এবার অভাবের কারণে রোজা না রাখার ইচ্ছে ছিলো আছিয়া বেগমের। কিন্তু আকাশে ঘন মেঘ থাকলেও আছিয়ার হাসি যেনো আলো করে দেয়। যখন প্যাকেট পান তিনি, তখন খুশিতে আত্মহারা হয়ে পড়েন। আছিয়া বলেন, বাপ এমুন খুশি জীবনে অই নাই। কল্পনায়ও ভাবি নাই রোজার আগে এত্তো কিছু পামু। রফিক চেয়ারম্যান স্যারেরে আল্লায় আরো বড় করুক। একদিন ওনি আরো বড় অইবো।

 

আছিয়া কিংবা মমিরুনের মতো মাসুদা, সামিউন, রেহালা খাতুন সবাই স্বামী পরিত্যক্তা। এমন আরো ২৫ জনের মতো বিধাবা নারী খাদ্য সামগ্রী পেয়ে দু’হাত তুলে দোয়া করেছেন। এসব অসহায়-অবলা নারীদের মুখে ছিলো হাসির ঝিলিক। 

 

বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান বলেন, রংধনু গ্রুপ সবসময় রূপগঞ্জের মানুষের পাশে ছিলো। ভবিষ্যতেও থাকবে। আর আমার ভাই আপনাদের প্রিয় মানুষ রফিকুল ইসলাম রফিক ভাই সারাক্ষণ কায়েতপাড়া ও রূপগঞ্জের মানুষকে নিয়ে ভাবেন। এ মানুষটার জন্য আপনারা দোয়া করবেন। 

 

রংধনু গ্রপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, শেখ হাসিনার নির্দেশ থাকা সত্বেও ঘর থেকে মানুষ বের হয়। আল্লাহর খাস রহমত আছে বাংলাদেশের উপর। ফলে এখনো বাংলাদেশে মহামারি দেখা দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের নেত্রী। এদেশের মানুষের জন্য কাজ করেন। বাংলাদেশ যেনো ভাল থাকে সেজন্য তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন। এমন মানবতার নেত্রী বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবেনা। 

 

তিনি আরও বলেন, করোনাকালে যতোদিন আমার প্রাণপ্রিয় নেত্রী নির্দেশ দিবেন সাধারণ মানুষকে সহযোগিতা করতে, আমি ততোদিন পাশে থাকবো। দেশের শীর্ষস্থানীয় গ্রুপ বসুন্ধরা গ্রুপও এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কনভেশন সেন্টার করোনার রোগীদের চিকিৎসার জন্য দিয়েছেন। রূপগঞ্জের মানুষের জন্যও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের দরদ অনেক বেশি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমি দোয়া করি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের জন্য, তিনি যেনো দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। রমজান উপলক্ষ্যে রূপগঞ্জের মানুষের জন্য ২১ টন পোলাওর চাল দিয়েছেন তিনি। 

 

রফিকুল ইসলাম বলেন, আমি আগেই বলেছি রূপগঞ্জের মানুষ না খেয়ে থাকবেনা। কেউ না খেয়ে থাকলে আমাকে জানাবেন। আমাকে না পেলে আমার মেম্বার বা আমার লোকজনকে জানাবেন। আমি ব্যবস্থা করে দিবো। আগামী ঈদ পর্যন্ত চলমান থাকবে এ উদ্যোগ। ঈদের আগে সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গী দেওয়া হবে আমার প্রিয় রূপগঞ্জবাসীকে। 


এসময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রীর সুস্থ্যতা কামনা করে বলেন, তিনি অসুস্থ। তারপরেও রূপগঞ্জের মানুষের খোঁজখবর নিচ্ছেন। 


বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি হাফিজুর রহমান সজীব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরি অপু, কায়েতপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেন ভূঁইয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বার মাসুম আহম্মেদ, ৩ নং ওয়ার্ডের মেম্বার মতিন ভূঁইয়া, আবুল হোসেন মেম্বার, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন