Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৯:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক সালাহউদ্দিন আহম্মেদের নিজস্ব অর্থায়নে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। 


শুক্রবার (২৪ এপ্রিল) দিনভর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের বাসায় এ ইফতারসামগ্রী বিতরণ করা হয়।  ইফতারসামগ্রীর মধ্যে ছিল-আলু, পেঁয়াজ, গুড়, বুট, মুড়ি। 


এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শাহজালাল, আফছার উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা পরিবহন শ্রমিকলীগ নেতা আব্দুল মতিন মন্ডল, এডভোকেট মাহবুবুল আলম মিল্টন, সিদ্ধিরগঞ্জ থানা যুবসংহতি নেতা আনোয়ার হোসেন, শাহআলম, নজরুল ইসলাম প্রধান, আসলাম মোল্লা, কামাল হোসেন প্রধান, জিয়াউর রহমান, জামাল হোসেন, রওশন আলী, মৃদুল, রনি, সানি, মাসুদ, সায়মন প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন