ফতুল্লায় রজমানের খাদ্যসামগ্রী বিতরণ করলেন হামিদ প্রধান
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৮:৩১ পিএম
স্টাফ রিপোটার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান নিজস্ব অর্থায়নে ৫০০ কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাসে রজমানের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পবিত্র রমজান মাসে মানুষের যাতে কষ্ট না হয় সেই চিন্তা করে নিজের সামর্থ অনুযায়ী রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল-ছোলাবুট, মুড়ি, চিনি, পেঁয়াজ, এবং ভোজ্যতেল।
আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ বলেন, করোনা ভাইরাসে সারা দেশে লকডাউন ঘোষণা করেছেন সরকার। তাই কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক গরীব লোক আছে না খেয়ে আছে কারো কাছে হাত পেতে চাইতে পারে না। স্থানীয় ও ভাড়াটিয়া অনেক কষ্টে জীবন যাপন করছে। সরকার সবাইকে প্রতিনিয়ত খাদ্যসামগ্রী বিতরণ করছে। সরকারের পাশাপাশি যদি সমাজের বিত্ত্ববানরা কর্মহীন ও দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেউ না খেয়ে থাকবে না। আল্লাহ আমাদের অর্থ দেয়নি কিন্তু মানুষকে সাহায্য করার মন দিয়েছে। তাই পবিত্র রমজান মাসকে চিন্তা করে সামর্থ অনুযায়ী ৫'শ লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান দলের নেতাকর্মীদের মাধ্যমে ১০ হাজার লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে আরো করবে সেই ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আর আমার নেতা ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলও মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন এবং আরো করবেন। এ করোনাভাইরাস যাতে মোকাবেলা করতে পারে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি শামীম ওসমান ও সাইফউল্লাহ বাদলের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।


