স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী কর্মহীন হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর পক্ষে অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় হতদরিদ্র অসহায় মানুষদের ঘরে ঘরে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক শেখ ইদ্রিস আলী।


