Logo
Logo
×

নগরের বাইরে

গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০১:৪০ পিএম

গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে গণপিটুনির শিকার হয়ে জুয়েল নামে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

আড়াইহাজার থানার এসআই আবদুর রহমান বাদী হয়ে আজ শুক্রবার সকালে মামলা করেন। এজাহারে উল্লেখিত বিবরণের তথ্যমতে, বৃহম্পতিবার ২৩ এপ্রিল জৈনক ডালিমের আবদি জমিতে পড়ে থাকা অবস্থায় ডাকাত সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। 

২২ এপ্রিল বুধবার দিবাগত রাত ২টার দিকে একই এলাকার আব্দুল কাদিরের টিনের ঘরের বেড়া ও দরজা ভাঙার চেষ্টা কালে তার পরিবারের লোকজন ডাকাত বলে চিৎিকার দেয়। 

ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে ডাকাত বলে অবহিত করলে আশপাশের কয়েক গ্রামের লোকজন মিলে মুখোশ পরিহিত ১০ থেকে ১১ জনের ডাকাতদলকে ধাওয়া দেয়। 

এক পর্যায়ে ডাকাত সদস্য জুয়েলকে ধরে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার আলাউদ্দিনের ছেলে। 

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন,  নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা। এছাড়াও নরসিংদী মডেল থানায় একটি মামলা রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন