Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ১০নং ওয়ার্ডে আজমেরী ওসমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:৩৯ পিএম

নাসিক ১০নং ওয়ার্ডে আজমেরী ওসমানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা সংকটে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিজ তহবিল থেকে অসহায়দের মাঝে এাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন না’গঞ্জ-৫’র সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র সমাজ সেবক আলহাজ্ব আজমেরী ওসমান। 

 

এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দ্বিতীয় দফায় নাসিক ১০নং ওয়ার্ডের অসহায় ১শ’ পরিবারের জন্য নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী নাসিক ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি উদীয়মান তরুন সমাজসেবক কাজী আমিরের নিকট পাঠান। 

 

আজমেরী ওসমানের পাঠানো ত্রান সামগ্রী রাতেই কাজী আমির ১০নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ইফতেখার আলমের হাতে হস্তান্তর করলে কাউন্সিলর রাতের মধ্যেই অসহায়দের বাড়ী বাড়ী দিয়ে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন বলে জানান কাজী আমির হোসেন। 

 

এসময় নাসিম ওসমান স্মৃতি দুস্থ ফাউন্ডেশনের সভাপতি মো: তরিকুল ইসলাম লিমন উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় সমাজসেবক কাজী আমির হোসেন জানান, হাজারো যুবকের নয়নের মনি আলহাজ্ব আজমেরি ওসমানকে ধন্যবাদ জানাই তিনি এই করোনা সংকটে নাসিক ১০নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন।

 

যেমনটি দাড়িয়েছিলেন তার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব একেএম নাসিম ওসমান। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 

 

এদিকে আজমেরি ওসমানের ত্রান সামগ্রি ওয়ার্ডের অসহায়দের মাঝে পৌছে দিয়ে জনপ্রিয় কাউন্সিলর হাজী খোকন বলেন, আজমেরী ওসমানকে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডবাসীর পাশে দাড়ানোর জন্য। তার মতো আরো যারা বিত্তবান আছেন সকলকে এই করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি আহবান জানান।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন