Logo
Logo
×

নগরের বাইরে

অসহায়দের খাদ্য-সামগ্রী দিলো ৩ যুবক

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:১৪ পিএম

অসহায়দের খাদ্য-সামগ্রী দিলো ৩ যুবক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : প্রায় টানা একমাস লক ডাউনে ঘরবন্ধী বেকার অসহায় দিন মজুরদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন নয়াআটি মুক্তিনগর এলাকার ৩ যুবক আনু, শাহ আলম ও মনির হোসেন। 

 

লক-ডাউনের ফলে ঐ এলাকার কয়েক’শ লোক কর্মহীন হয়ে পরেছে। ফলে এদের অনেকের পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। এ মুহুর্তে ঐ ৩ যুবক তাদের সাধ্য অনুযায়ী নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী (চাল, ডাল ও আটা) নিয়ে তাদের পাশে দাড়ান। 

 

বৃহস্পতিবার বিকেলে নয়াআটি মুক্তিনগর এলাকায় সামাজিক দূরুত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী পেয়ে দিন মজুররা জানান, সরকার বিভিন্ন স্থানে ত্রান দিলেও আমরা ত্রান থেকে বঞ্চিত। 

 

আনু, শাহ আলম ও মনির হোসেনদের মত বিত্তবানরা যদি এ ভাবে আমাদের পাশে সহায়তার হাত নিয়ে দাড়াতো তাহলে আমাদের আর ঘর থেকে বাহির হতে হতোনা। লক ডাউনের নিয়ম ভঙ্গ হতো না। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন