Logo
Logo
×

নগরের বাইরে

ত্রান নিয়ে ঘরে ঘরে কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:০২ পিএম

ত্রান নিয়ে ঘরে ঘরে কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নাসিক ৩নং ওয়ার্ডে অসহায়-দরিদ্রদের মাঝে সিটি কর্পোরেশনের ত্রান বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০ টায় নাসিক ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফরের উপস্থিতি নিমাইকাশারী এলাকার বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম, আওয়ামীলীগ নেতা হাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা মুকবুল হোসেন, সাইফুল ইসলাম, লিটন মিয়া, সবুজ, মামুন, শাহিন, জন, জনিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ ত্রান বিতরন করেন। 

 

ত্রান বিতরণ কালে অসহায়-দরিদ্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর জন্য দোয়া করেন। এ বিষয়ে নাসিক ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর জানান, আমি আমার নির্বাচনী এলাকার ৩’টি ওয়ার্ডে আমার সাধ্য মতো ওয়ার্ড বাসীর মধ্যে ধাপে-ধাপে ত্রাণ বিতরন করে আসছি। আপনারা ঘরে থাকবেন ঘর থেকে কেউ বাহির হবেন না। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন