সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের মাঝে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তার উদ্যোগে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় টাইগার ক্লাব নামের একটি সংগঠনের তত্ত্বাবধানে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর এর চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সকালে ২৫০ জন অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।


