যুগের চিন্তা রিপোর্ট : করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য নারায়ণগঞ্জের চারদিক স্তব্ধ হয়ে গেলেও চাঁনমারী বস্তির মাদক বিক্রি থেমে নেই। খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত চাঁনমারী সহ আশপাশ এলাকাগুলোতে প্রকাশ্যে চলছে অবৈধ মাদক জাতীয় দ্রব্য।
একটি সূত্রে জানা গেছে বর্তমান করোনাইভাইরাস সংক্রোমণ রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভাইরাসটি মোকাবেলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে মাঠ পর্যায়ে কাজ করছে এবং সেই সাথে থানাগুলোতে যেন মাদক সহ অন্যান্য তুচ্ছ ঘটনায় আটক আসামীদের থানা হাজত খানায় না রাখা হয় এমনও নির্দেশনা রয়েছে।
তবে এমন নির্দেশনা অপরাধীদের কাছে পরিস্কার হলে তারা বেপরোয়া ভাবে সমাজবিরোধী ও অবৈধ ব্যবসা সংগঠন করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে চাঁনমারী এলাকায় গিয়ে দেখা যায়, মাধ্যমি শিক্ষা অফিসারের কায্যালয়ে সামনে এক দল পুলিশ সদস্য রাতের অন্ধ্যকারে পুলিশ ভ্যানসহ দায়িত্ব পালন করছে এবং অপর দিকে চানমারী বস্তি সংলগ্ন স্বপ্নডাঙ্গা স্কুলের সামনে প্রকাশ্যে খদ্দেরদের ডেকে মাদক বিক্রির মতো ঘটনাও ঘটছে।
এলাকাবাসীদের মতে, ভয়াবহ করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে প্রশাসন ব্যস্ত থাকায় অপর একটি ভয়াবহতা সমগ্র সমাজকে ঘ্রাস করছে। পুলিশের উচিৎ করোনাই ভাইরাসটির পাশাপাশি অবেধ মাদক ব্যবসায়ীদের দিকে কঠোর নজরদারী করা।
করোনাভাইরাস বিশ্ব আক্রান্ত করেছে খুবই অল্প সময় ধরে কিন্তু মরণ ব্যধি মাদক বহুকাল থেকেই সমাজকে ধ্বংস করে আসছে। সুতরাং নতুন ভাইরাসের পিছনে ছুটতে গিয়ে পুরনো এবং ভয়াবহ মাদককে অবহেলা করলে চলবে না।


