Logo
Logo
×

নগরের বাইরে

শামীম ওসমানের উপহার সামগ্রী ঘরে-ঘরে পৌছে দিলেন মাসুদ রানা

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:২২ পিএম

শামীম ওসমানের উপহার সামগ্রী ঘরে-ঘরে পৌছে দিলেন মাসুদ রানা
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া উপহার খাদ্য সামগ্রী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমানের নির্দেশনায় অসহায় দিনমজুর পরিবারের ঘরে-ঘরে পৌছে দিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা মাসুদ রানা। বুধবার (২২ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড সিঅইখোলা এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এছাড়াও মজিবুর রহমান তার নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্ধের জন্য দোয়া করার জন্য আহ্বান জানান।

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান জানান, সংসদ সদস্য একেএম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের জন্য ৬২০০টি ত্রানের প্যাকেট পাঠিয়েছেন। 

 

প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামীলীগের নেতৃবৃন্ধ এবং কাউন্সিলরদের সমন্বয়ে ৬০০ করে প্যাকেট করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল কর্মহীন মানুষের মাঝে বিতরণ বিতরণ করা হয়। আপনারা সবাই ঘরে থাকুন, কেউ অযথা বাহিরে বের হবেন না। 

 

আপনি সুস্থ্য থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। আগামী দিনে আরো ত্রাণ সামগ্রী আসবে তা পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিতরণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন