Logo
Logo
×

নগরের বাইরে

রুপগঞ্জে গনসচেতনায় শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:১৩ পিএম

রুপগঞ্জে গনসচেতনায় শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা
Swapno

রুপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : কোভিড-১৯ করোনা ভাইরাস কে ভয় কিংবা আতংক নয়। গণসচেতনার মাধ্যমে মনোবল ও সাহস দিয়ে জয় করতে চান শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী এক ঝাঁক তরুন।  জীবন মরনের ঝুঁিক নিয়ে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এলাকাবাসীকে প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে চান ওই সাহসী তরুনরা।  


জাতীয় দুর্যোগকালীন সময়ে লক ডাউনের শুরু থেকেই এলাকায় কাজ করছেন তারা, লক ডাউনের শেষ ক্ষনে ও তারা মাঠে থেকে জনগনের সেবা করতে চান। শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোক্তা মোঃ নাছির উদ্দিন, সাইদুর রহমান, শহিন খানের নেতৃত্বে  স্বেচ্ছাসেবীরা রপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বগ্রাম, ভাওয়ালিয়া পাড়া, ডাক্তারখালী এলাকায় জনগনকে করোনার বিষয়ে আতংকিত না হয়ে সচেতন করে তুলছেন। 


লক ডাউন মেনে সবাইকে ঘরে থাকার জন্য, প্রয়োজন ছাড়া বাড়ী থেকে  বের না হওয়া, অন্য এলাকার লোকের প্রবেশ নিষিদ্ধ, এলাকার দোকান পাট ও গণ পরিবহন চলাচল বন্ধ রাখতে তারা সাহসী ভুমিকা পালন করছেন। প্রতিদিন দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত তারা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করছে। 


স্বেচ্ছাসেবী সাইদুর রহমান জানান, এলাকার যে কোন লোকের যে কোন রোগ হলে তার চিকিৎসার দায়িত্ব ভার শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশ নিবে। কেউ করোনায় আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার কাফন দাফন শরীফ-বিদুৎ স্মৃতি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আমরা করব। 


আমাদেরকে সহযোগিতা করছেন মোঃ আনিস খান, খোরশেদ আলম নয়ন, এস আলম, আঃ ছাত্তার, লাভলু, কোহিনুর খান, রুপম্য, আমির, রাজু মাস্টার, মোঃ শাখাওয়াত খান আমিনুল ইসলাম, মুশফিকুর রহমান সাইফ, হাজী কামাল হোসেন, মামুন, আলীনুরসহ অনেকে। 


সর্বাত্মক সহযোগিতা করছেন বাংলাদেশ স্কাউটস কর্মকর্তা শামীম। ২৪ ঘন্টা  চিকিৎসা সেবা দিয়ে আমাদের সহযোগিতা করছে জহুরুন্নেছা হাসপাতাল।  আমাদের সংঘঠনকে উৎসাহিত করছেন এলাকার সচেতন এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা। আন্তরিক ভাবে সহযোগিতা করছে রুপগঞ্জ উপজেলা প্রশাসন।  


আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মোঃ নাছির উদ্দিন -- ০১৭২৩১৮৫৬৯০, মোঃ সাইদুর রহমান- ১৭১১০২৭৩৬০, মোঃ শাহিন খান- ০১৯৩০০৩৮৫০০, আনিস খান- ০১৭১২২৪৪৬৪৭ খোকন- ০১৯০৩১৯১৫৭১, হাজী কামাল হোসেন-০১৭৩১৫৫১৮১৭।     

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন