Logo
Logo
×

নগরের বাইরে

পূর্বাচল ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে কর্মসূচি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০২:০৮ পিএম

পূর্বাচল ফায়ার সার্ভিসের জীবাণুনাশক স্প্রে কর্মসূচি
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) :  রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিসের স্থানীয় হাট বাজার, জনবসতি এলাকা ও রাস্তা ঘাট জীবানুনাশক কর্মসূচি পালন অব্যাহত রয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার ইছাপুরা বাজারে  ফায়ার সার্ভিসের জীবাণুনাশক প্রয়োগের সময় কথা হয় পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার উদ্দীপন। 

 

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস সক্রিয় রয়েছে। আমরা পূর্বাচল ফায়ার সার্ভিসের অধীনে  রাজধানীর কুড়িল থেকে পূর্বাচলের কাঞ্চন সেতু পর্যন্ত রাস্তাঘাট জীবানুমুক্ত করে আসছি। তাছাড়া রূপগঞ্জের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করছি। মান্ষুজনকে লকডাউন পালনে মাঠে কাজ করছি। 

 

এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,  ইছাপুরা বাজার কমিটির সভাপতি রোমান মোল্লা,রূপগঞ্জ থানার উপ পরিদর্শক ফরিদ উদ্দিন, ব্যবসায়ী আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মোমেন মোল্যা, বাজার কমিটির সাধারন সম্পাদক আমানউল্লাহ আমান  প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন