Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে  ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩  

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০১:৫৫ পিএম

রূপগঞ্জে  ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩  
Swapno

রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া চেকপোস্ট এলাকায় ট্রাক ও সিএনজি (ঢাকা মেট্রো- থ-১১-৫২৩৩) মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আহতদেরকে  স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও এলাকার সামসুল মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৫০) ও বরিশাল জেলার কালু মুন্সির ছেলে আলী মিয়া (৭০)। 

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরীয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। 

 

কাঁচপুর হাইওয়ে থানার এসআই বাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলার আধুরীয়া চেকপোস্ট এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা সবাই রাজের কাজ করতেন। তারা কাজের খোঁজে সিলেট যাচ্ছিলেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যায় ও ঘটনার পর পরই সিএনজি চালকও পালিয়ে যায়। নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন