আড়াইহজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজারে সাপের কামড়ে শ্রাবন্তি আক্তার (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী ওই গ্রামের শহিদুল্লার মেয়ে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরু ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রাবন্তীকে বুধবার বিকেলে তার বাড়িতে হঠাৎ একটি সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পরে তার পরিবার সারাদিন ব্যাপী কবিরাজ দিয়ে তাকে ভাল করার চেষ্টা করে।
অবস্থা খারাপ হলে রাত সাড়ে ৯ টায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


