Logo
Logo
×

নগরের বাইরে

সাবেক এমপি কালামের উদ্যোগে ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:২৪ এএম

সাবেক এমপি কালামের উদ্যোগে ১ হাজার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) :  মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড.আবুল কালাম এর উদ্যোগে বন্দরের ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

বুধবার (২২ এপ্রিল) মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার তত্ত্বাবধানে নাসিক ২৩নং ওয়ার্ডে এই খাদ্র্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের ১৬টি এলাকার নেতৃবৃন্দদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ার্ডের দুস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য নেতৃবৃন্দদের নির্দেশনা দেন আবুল কাউছার আশা।

 

আবুল কাউছার আশা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদের জন্য মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালামের উদ্যোগে এই ক্ষুদ্র প্রচেষ্টা।

 

তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে সরকার লকডাউন ঘোষণা করার পর থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে। ধারাবাহিকতার সহিত সেই চেষ্টা অব্যহত রেখেছেন। আল্লাহ চান তো আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন