Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ৬২০০ পরিবারের মাঝে শামীম ওসমানের ত্রাণ সামগ্রী বিতরণ

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১০:০৫ পিএম

সিদ্ধিরগঞ্জে ৬২০০ পরিবারের মাঝে শামীম ওসমানের ত্রাণ সামগ্রী বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমানের ব্যক্তিগত উদ্যোগে প্রদানকৃত ত্রাণ সামগ্রী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে নাকাল সিদ্ধিরগঞ্জের ৬২০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 


বুধবার (২২ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমানের বাস ভবন থেকে নাসিকের ১০টি ওয়ার্ডে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্ধ ও কাউন্সিলরদের সমন্বয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 


এছাড়াও মজিবুর রহমান তার নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্ধের জন্য দোয়া করার জন্য আহ্বান জানান মজিবুর রহমান


সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমাদের আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের জন্য ৬২০০টি ত্রানের প্যাকেট পাঠিয়েছেন। প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামীলীগের নেতৃবৃন্ধ এবং কাউন্সিলরদের সমন্বয়ে ৬০০ করে প্যাকেট করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল কর্মহীন মানুষের মাঝে বিতরণ বিতরণ করা হয়।


আপনারা সবাই ঘরে থাকুন, কেউ অযথা বাহিরে বের হবেন না। আপনি সুস্থ্য থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। আগামী দিনে আরো ত্রাণ সামগ্রী আসবে তা পর্যায়ক্রমে তা আপনাদের মাঝে বিতরণ করা হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুস সামাদ বেপারী, জাহাঙ্গীর আলম, বাদল মেম্বার, শমসের আলী, মাসুদ রানা, আব্দুল মজিদ, ফারুক হোসেন, মুন্না খান, খোরশেদ, জালাল হোসেন ও আ: আজিজ মাদবরসহ প্রমূখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন