Logo
Logo
×

নগরের বাইরে

নাসিক ৩নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরন

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৯:৫৯ পিএম

নাসিক ৩নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরন
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ৩নং ওয়ার্ডে অসহায়-দরিদ্রদের মাঝে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্-জালাল বাদলের তত্ত্বাবধায়নে নিমাইকাশারী এলাকায় এ ত্রান বিতরণ করা হয়। 

 

ত্রান বিতরন কার্যক্রমে নিয়োজিত ছিলেন সাইফুল ইসলাম, লিটন মিয়া, সবুজ, মামুন, শাহিন, জন, জনিসহ কতিপয় যুবক । ত্রাণ পেয়ে অসহায়-দরিদ্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাসিক মেয়র আইভীর জন্য দোয়া করেন। 

 

এ বিষয়ে কাউন্সিলর শাহ্-জালাল বাদল জানান, আমি আমার সাধ্য মতো আমার ওয়ার্ড বাসীর মধ্যে তালিকা করে কয়েক ধাপে ত্রাণ বিতরন করে আসছি। পর্যায়ক্রমে প্রতেকের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। 

 

এ সময় তিনি ওয়ার্ড বাসীর উদ্দেশ্যে বলেন, যদি কেউ খাদ্য সংকটে থাকেন আমার কাছে সংবাদটি পৌছে দিবেন। আমি আপনাদের ঘরে খাবার পৌছে দিব। আপনারা ঘরে থাকবেন ঘর থেকে কেউ বাহির হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন