Logo
Logo
×

নগরের বাইরে

এক হাজার ট্রাক চালকের হাতে খাদ্যসামগ্রী দিয়েছেন শ্রমিক নেতা পলাশ

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৮:০৪ পিএম

এক হাজার ট্রাক চালকের হাতে খাদ্যসামগ্রী দিয়েছেন শ্রমিক নেতা পলাশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে শ্রমিকরা। পরিবহণ শ্রমিকরাও পড়েছে বেকায়দায়। তাদের কষ্ট লাগবে এগিয়ে এসেছেন জাতীয় শ্রমিক লীগের সাবেক শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ পলাশ। 

 

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায়  বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অন্তর্ভূকত ২০টি ট্রাক চালক সমিতি ও ট্রাসপোর্ট এর ১০০০ এক হাজার সদস্যদের খাদ্য সহায়তা করেন শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ।

 

কাউছার আহমেদ পলাশ যুগের চিন্তাকে বলেন, ‘করোনার এই দুর্যোগ মুহুর্ত্বে আমার সারাটি দিনই হতদরিদ্র মানুষ ও কষ্টে থাকা শ্রমিকদের সহযোগিতার মধ্য দিয়ে কাটাচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী যা পারছি দিচ্ছি। কাউকে ফিরিয়ে দিচ্ছিনা। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আজ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার অন্তর্ভূকত ২০টি ট্রাক চালক সমিতি ও ট্রাসপোর্ট এর ১০০০ এক হাজার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। শ্রমিকদের সেবা করতে পেরে ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাধারণ মানুষ ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানের নির্দেশ দিয়েছেন। এই দুর্যোগ যতদিন না পর্যন্ত কেটে যাবে ততদিন আমি মানুষকে সহযোগিতা করতেই থাকবো। শ্রমিক শ্রেণির সাথে আমি সবসময় আছি, আজীবন থাকবো।’  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন