নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের ত্রাণ বিতরণ
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৬:৩৬ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংগঠনের নিজস্ব অর্থায়ানে অসহায় সদস্যদের মধ্যে বুধবার (২২ এপ্রিল) দুপুরে হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে এবং অসহায় সদস্যদের বাসায় এ ত্রাণ বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, তেল ১ কেজি ও আটা ২ কেজি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি মোঃ আঃ জব্বার, সাধারণ সম্পাদক এম.এ. রব, কার্যকরী সভাপতি খলিলুর রহমান সহ রিপন, সালাহ উদ্দিন, আবু তাহের, সোহেল, সোহাগ, রাজু, আব্দুল হান্নান প্রমূখ।


