Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

Icon

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০২:১৫ পিএম

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত দুই লাশ উদ্ধার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পৃথক পৃথক স্থানে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার ( ২২ এপ্রিল)  সকাল থেকে  সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকার পিডিকে পাম্পের সামনে অজ্ঞাত (৫৫) ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় পুলিশ বক্সের পেছনে একটি গাড়ির কাউন্টারের পাশে অজ্ঞাত (৬০) মৃত অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

 

পুলিশ জানায়, লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুও কারণ সঠিক কারণ বলা যাবে না। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন