রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ইব্রাহিম মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। গত ১৯ এপ্রিল (রোববার) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়।
অভিযোগ সূক্রমতে, রূপগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাব এলাকার কবির হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব ও নানা উপটৌকনের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের অভিনয় করে জড়িয়ে পড়েন।
গত এক বছর ধরে ইব্রাহিম মিয়া ওই কিশোরীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ কওে আসছে। গত ১৯ এপ্রিল রাতে ইব্রাহিম মিয়া কিশোরীকে তার বাড়ির পাশে দেখা করতে বলেন।
কথামতো বাড়ির পাশে নির্জন স্থানে গেলেই ব্রাহিম মিয়া তার সাধে দৈহিক সম্পর্ক করতে চায়। এতে রাজি না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


