রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদেও প্রতিবাদ সভার আয়োজন করেছে।
মঙ্গলবার বিকালে নিজ নিজ অবস্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংগ্রহন করেন সাংবাদিকরা।
এসময় ভিডিও কনফারেন্সের সভায় যুক্ত হন কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীরআব্দুল আলীম, উপদেষ্টা আলম হোসেন, সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক আহমেদ রাসেল, জিএম সহিদ, এস এম শাহদাত, এ হাই মিলন, আশিকুর রহমান হান্নান, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, আতাউর রহমান সানী প্রমূখ।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, করোনা পরিস্থিতির কারণে রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা জমায়েত না হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিবাদ সভার আয়োজন করেছি।
জাগো নিউজ ও বিডি নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। মামলা প্রত্যাহার না করলে রূপগঞ্জ প্রেসক্লাব কঠোর কর্মসূচী গ্রহণ করবে।


