সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে শরিফ নামে এক যুবক বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হয়েছেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে খুটির মধ্যে থাকা হাই ভোল্টেজের তারে আগুনের বিষ্ফোরণ ঘটে।
আগুনে আহত শরীফে ডান হাত ঝলসে যায়। ওই সময় সে খুটির উপর থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে সে ঢাকা মেজিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, বিকেল থেকেই শরীফ ওই লাইনের সংযোগের একটি তার মেরামতের জন্য কাজ করছিলো। হঠাৎ করে বিকট শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে দেখতে পান ওই খুটির চারপাশে প্রচন্ড আগুন ছড়িয়ে পড়ে। শরীফ আহত অবন্থায় পড়ে আছে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং শরীফকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুন লাগার কারন জানতে চাওয়া হলে, ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশনের সিনিয়র ইনচার্জ আব্দুল মান্নান জানান, গত পরশু (২০ এপ্রিল) বৃষ্টির হওয়ার কারনে বিদ্যুতের খুঁটি (খাম্বা) অনেক পিচ্ছিল ছিলো।
যার করনে শরীফ নামের ঐ যুবক কোনোরকম সেফটি ছাড়াই রাতে বিদ্যুত সংযোগ দিতে খুঁটিতে উঠলে হঠাৎ পা পিছলে পরে যায়।
বিদ্যুতের দুটি তার একসাথে ঘর্ষনের ফলে নেগেটিভ-পজেটিভ এক হয়ে আগুন লেগে যায়। এবং শরীফ নামের ছেলিটি মারাত্মক শক্ খেয়ে মাটিতে পরে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়।


