সিদ্ধিরগঞ্জে কর্মরত সাংবাদিকদের পিপিই দিলেন ব্যবসায়ী আনিসুর রহমান
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে কর্মরত ১০জন সাংবাদিকদেরকে পিপিই দিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি সাইলো শাখার সভাপতি, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আনিসুর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকাস্থ আনিসুর রহমানের ব্যবসায়িক কার্যালয়ে সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন তিনি।
এছাড়াও তিনি ওয়ার্ডের গরীব দু:খী মানুষের মাঝে নিরাপত্তা সামগ্রী থেকে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন আনিসুর রহমান।
আনিসুর রহমান বলেন, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে আমি আমার সাধ্য অনুযায়ী ওয়ার্ডবাসীর জন্য কাজ করে যাচ্ছি। জাতির এই দুর্দিনে মাঠ প্রশাসনের পাশাপাশি গনমাধ্যম কর্মীরা নিজেদের জীবনের ঝঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই তাদের নিরাপত্তার জন্য আমি আমার পক্ষ্য থেকে সাংবাদিক ভাইদের জন্য কিছু প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।


