স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ রানা ভয়েজ ঐক্য সংসদের সভাপতি ও থানা যুবলীগ নেতা মো: মাসুদ রানার উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সর্দার বাজার, সাইলোগেট, মুন্সিপাড়া, কলাবাগ মাদ্রাসা রোড, দক্ষিণ আজিবুর, ওমরপুর, আইয়ুবনগর, রেল লাইন ও সিদ্ধিরগঞ্জ বাজার রোড এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু ও পিয়াজ।
মাসুদ রানা জানান, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকেই আমি আমার ওয়ার্ডের মানুষের মাঝে প্রাথমিক পর্যায়ে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, রাস্তা-ঘাটে ব্লিচিং পাউডার স্প্রে করেছি। এছাড়াও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে এবং ২২০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজ আবার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমি আমার সাধ্য অনুযায়ী যতদিন পর্যন্ত না করোনা পরিস্থতি স্বাভাবিক না হয় ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রানা ভয়েজ ঐক্য সংসদের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মিতুল, সদস্য লিপু ও সোহেল প্রমূখ।


