স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় মৃত্যুর দু’দিন পর করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মৃতব্যক্তির নাম আসাদ মিয়া (৫০)।
শনিবার (১৮ এপ্রিল) সকালে সোনারগাঁ উপজেলার শুম্ভুপুরা চেলারচর এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি মারা যান । সে উক্ত এলাকার মৃত মো. আওয়ালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ।
মৃতের পরিবার সূত্রে জানা যায় , গত ১৮ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে আসাদ মিয়া তার নিজ বাড়িতে মারা যান। জ্বর,ঠান্ডাসহ করোনাভাইরাসের একাধিক উপসর্গ থাকায় আগেই করোনা নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পরে মঙ্গলবার ( ২১ এপ্রিল) বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনাভাইরাজ পজেটিভ শনাক্ত হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম (ইউএনও) জানান, মৃত্যুকালে আসাদ মিয়ার শরীরে করোনা উপসর্গ দেখা যায়। তাই তখন আমরা নমুনা সংগ্রহ করি। আজ নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।
উল্লেখ্য এ নিয়ে সোনারগাঁয়ে দুজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এর আগে রোববার দিবাগত রাতে উপ জেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার রূপচান মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রহিম (৩৮) নামে এক ব্যক্তি নিজ বাসায় মারা যান। তিনি শহরের হাজীগঞ্জ এলাকার রাসেল নিট এন্ড ডাইংয়ে কাজ করতেন।


