স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা রিপোর্টার) : ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে ঘুমন্ত দুই নারী দ্বগ্ধ হয়েছে। সোমবার মধ্য রাতে মাসদাইর নতুন বাজার এলাকার রোজি আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে দ্বগ্ধ দুই নারী হলেন ফরিদা বেগম (৩০) ও আরজিনা আক্তার (২৮)।
তারা উভয়ে ওই এলাকার রোজি আক্তারের ভাড়াবাড়িতে বসবাস করে একটি গার্মেন্টসে চাকুরি করতেন। এদের গ্রামের বাড়ী রাজশাহী ও রংপুর জেলায় অবস্থিত। আগুনে পুড়ে যাওয়া দুইজনকেই ঢাকা মেডিকেল হাসপাতের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে বাড়ির মালিক রোজি আক্তার জানান, রাতে হঠাৎ করে ঘরের ভিতরে আগুন লেগে যায়। পরে চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে এনে তাদের জরুরী ভিওিত্বে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূএপাত হতে পারে।
এদিকে হাসপাতাল সুএে জানাগেছে দ্বগ্ধ ফরিদা বেগমের ৮০ শতাংশ ও আরজিনা আক্তারের ৫০ শতাংশ পুড়ে গেছে। তবে তাদের অবস্থা আশংক্ষাজনক।


